রবিবার, ৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো: মারুফুল ইসলাম মাহি (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।

মাহির পরিবার সূত্রে জানা গেছে, সে কক্সবাজার সিটি কলেজের কমার্স বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবার নাম মো: আবদুল মালেক। শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় তাদের বাড়ি।

নিহত শিক্ষার্থীর বাবা মালেক বলেন, মাহি সকাল ৬টার দিকে বাড়িতে মোবাইল রেখে তার বন্ধুদের সাথে বের হন ফুটবল খেলার জন্য। ৮/৯ জন বন্ধু পিটিস্কুল মাঠে ফুটবল খেলা শেষে তারা সকাল ১০ টার দিকে শহরের বাজারঘাটা নাপিতাপুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি করার পর বিকাল ৩ টায় তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা।

পরে মাহিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর বলেন, কলেজ ছাত্র মাহিকে সাথে সাথে উদ্ধার করা গেলে বেঁচে যেত। কিন্তু ৫ ঘন্টা পানিতে ডুবে থাকায় সেখানে তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...