বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে ৭০০ কে‌জি আম উপহার প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

মালদ্বীপ রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি আম পা‌ঠি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বৃহস্প‌তিবার (২৩ জুন) মালদ্বী‌পে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ আহমেদ সালিমের কা‌ছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন।

মালদ্বী‌পের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ আম পাঠান।

বৃহস্প‌তিবার বাংলাদেশের হাই কমিশনার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লা‌র্জের কাছে ওই উপহার হস্তান্তর করেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...