রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ার খালে ধরা পড়লো সাকার ফিশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার কাউখালী খালে ধরা পড়েছে সাকার ফিশ। বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দেশীয় প্রজাতির মাছের সাথে জালে ধরা পড়ে এ মাছটি। 

বুধবার (২২ জুন) সকালে উপজেলার গুনগুনিয়া বেতাগীর কাউখালী খালের মুখ স্লুইসগেট এলাকায় বন্যার পানিতে মাছ ধরার সময় এ সাকার ফিশটি ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “কাউখালী খালের মুখে স্লুইসগেট এলাকায় বন্যার পানিতে মাছ ধরছিলেন স্থানীয় মো. ফোরকান। মাছ ধরার এক পর্যায়ে ৮শ গ্রাম ওজনের ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের এ সাকার ফিশটি ধরা পড়লো ফোরকানের জালে। এছাড়াও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি এ মাছটি বরাবরই হুমকি স্বরুপ বলে মন্তব্য করে উদ্রেক জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’ হলেও স্থানীয়দের নিকট এটি ‘টাইগার মাছ’ বলে পরিচিত। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন খাল-বিলে সাকার ফিশ পাওয়া গেলেও এ মাছটি মূলত অ্যাকুরিয়াম ফিস এবং দ্রুত বর্ধনশীল। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে। এছাড়া এই প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়। অ্যাকুরিয়াম পরিষ্কার রাখার জন্য সাকার ফিশ বা ক্যাটফিশের বেশ পরিচিতি রয়েছে।

সাকার মাউথ ক্যাটফিস ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এটি পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...