আনোয়ারায় জালাল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) বিকাল পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর ৯নং ওয়ার্ডে ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জালাল আহমেদ বিলপুর ৯নং ওয়ার্ড মোঃ সবুর মেম্বারের বাড়ির আব্দুল হাকিমের ছেলে ।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুস সালাম জানাই, গত রবিবার(১৯ জুন ) সকালে বাজারে বিক্রির জন্য নিজের কচুক্ষেত থেকে শাক তুলতে গেলে নিখোঁজ হয় জালাল । আজ (২১ জুন) বিকালে জমিতে অর্ধগলিত লাশ পরে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মোঃ রুবেল জানান, রবিবার সকালে ক্ষেতে কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। পরবর্তীতে এই দিন সন্ধ্যা থেকে বহু খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। আজ নিজের কচুক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রাত ৮টায় লাশ দাফন করা হয়।
এই বিষয়ের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন , স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আনোয়ারা থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় ।
