বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দেশে বাড়ছে করোনা আক্রান্তের হার,নতুন শনাক্ত ৮৭৪ জন

নিউজ ডেস্ক

সারাদেশে আবার বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে গত কয়েকদিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৭৪ জন।যা নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে টানা ২০ দিন পর দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৩৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।

এর আগে সোমবার (২০ জুন) করোনা শনাক্ত হয় ৮৭৩ জনের শরীরে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন, ১৬ জুন ৩৫৭ জন, ১৭ জুন ৪৩৩ জন ও ১৮ জুন ৩০৪ জন, ১৯ জুন ৫৯৬ জন, ২০ জুন ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সবশেষ মঙ্গলবার তা এক লাফে দাঁড়িয়েছে… জনে।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩ এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

আরও পড়ুন

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...