বুধবার, ২৯ জুলাই ২০২৬

মধ্যরাতে বন্যাকবলিত সিলেটে ডাকাত আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

বন্যা কবলিত সিলেট নগরীর মেজরটিল্লা, শামীমাবাদ, বাঘবাড়ি. কানিশাইল ও আখালিয়া ঘাট এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দিবাগত রাত ১টার পরপরই এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের চিৎকার-চেচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। (মসজিদের মাইকে ডাকাত প্রবেশের ভিডিও)

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ডাকাতির ঘটনার স্ট্যাটাস দিয়েছেন অনেকে। তাদের পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত হচ্ছে।

তানজীবা রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আল্লাহর ওয়াস্তে কেউ সাহায্য করেন। সামিমাবাদ কানিশাইলে ডাকাত পড়েছে। আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। চারপাশ অন্ধকার। মানুষজন চিৎকার করছে। হাহাকার করছে। মাইকিং অথবা সাহায্য করেন।

নাফিস শামস তিয়াস নামে আরেক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন, কানীশাইল রোড নং ২ এ গণ ডাকাতি চলছে! সতর্ক থাকুন। ওসি কোতোয়ালি সাহেবকে জানিয়েছি।

এ ছাড়া রাইহান রাহি, নাজিমুর রশিদ চৌধুরী, শাহ সিকান্দর আহমেদ শাকির, হাদি সিয়াম, সাদিকুর তানভীরসহ অনেকেই গণডাকাতির খবর ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে এসেছি। আপাতত এর বাইরে আর কিছু জানি না। পরে বিস্তারিত জানাব।

জনসাধারণের উদ্দেশে তিনি জানান, কেউ আতঙ্কিত হবেন না, পুলিশ মাঠে আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বন্যাকবলিত সিলেটে বৃষ্টি আগামী দুদিন অর্থাৎ ২০ জুন পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম বলেন, সিলেটে এ মাস প্রতিদিনই বৃষ্টির আভাস রয়েছে।

গত ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, সিলেট ও সুনামগঞ্জে ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। লাখ-লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...