উখিয়ার সেলিম হত্যা মামলার এজাহার নামীয় আরও ২ জনকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্প আওতাধীন (রোহিঙ্গা শরনার্থী) ক্যাম্প- ১/ওয়েস্ট এর বসতঘর হইতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ক্যাম্প-১/ওয়েস্ট,১/ডি-ব্লকের মৃত- আব্দুল লতিফের ছেলে ইব্রাহিম (২৫), আবুল হাসিমের ছেলে মোঃ রফিক (১৯),।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম।
তিনি আরও জানান, শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার এ,কে, এম এমরানুল হক মারুফ মহোদয়ের নেতৃত্বে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের, অপারেশন অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, এসআই(নিঃ)/১৪০১২ সায়েদুল রহমান সঙ্গীয় অভিযানিক দলসহ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সেলিম হত্যা মামলার এজাহার নামীয় ২ জন আসামীকে তাদের নিজ নিজ বাসা হইতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সেলিম হত্যা মামলার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়।
