শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে মামা হত্যাকারী ভাগিনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে সৎ ভাগিনা কর্তৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মামাকে নৃশংসভাবে হত্যার অন্যতম প্রধান আসামী সাইফুল ইসলাম বাদশা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলি পাড়ায় সিএনজি অটোরিকশা চালক মুসাকে (৩৮) কৌশলে খুন করে পালিয়ে যায় ভাগিনা সাইফুল ইসলাম। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাইফুল উপজেলার বুলবুলি পাড়া এলাকার মৃত ফুল মিয়া ওরফে আবদুল মালেকের ছেলে। নিহত মুছা মিয়া সম্পর্কে তার মামা হন। সাইফুল মূলত জায়গা-জমি ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে তার ভাইদের নিয়ে ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে মামাকে হত্যা করেছে বলেছে স্বীকার করেছে।

এর আগে গত ৩০ এপ্রিল মামলার ২নং আসামি মো. শাহজাহানকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার শাহজাহান ও সাইফুল ইসলাম বাদশাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...