রবিবার, ৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল চোর আটক

সাফায়েত মেহেদী,মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ আল মামুন (২১) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোর রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামে এঘটনা ঘটেছে। 

মামুন মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া এলাকার বেলাল হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, খৈয়াছড়া এলাকার সাবেক চেয়ারম্যানের রফিক চেয়ারম্যানের পাশের বাড়ির একটি ঘর থেকে চুরি করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মামুন নামে ওই যুবককে হাতে নাতে ধরে এলাকাবাসী। পরবর্তীতে গনধোলাই দিয়ে তাকে মিরসরাই থানার পুলিশের কাছে সোপর্দ করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, খৈয়াছড়া এলাকায় মোটরসাইকেল চুরির সময় স্থানীয় লোকজন মামুন নামে একজনকে আটকে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে আটক করে

থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে একটি করাত, একটি স্ক্রু ও একটি চুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে বিভিন্ন সময় চুরি হওয়া মোটরসাইকেল চুরির সাথে জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...