মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও মুন্না গ্রুপের গুলিতে মোঃ সলিম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট ব্লক -সি/২ এর বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।

বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২ওয়েস্ট ও ক্যাম্প -৬ এর মধ্যবর্তী স্থল পিঠখোলা বাজারের নিকটে মাস্টার মুন্না গ্রুপের কিছু সন্ত্রাসী কিছু কথিত আরসা গ্রুপকে লক্ষ্য করে ভয়-ভীতি প্রদর্শন করার জন্য ফাঁকা গুলি ছুড়ে।পরবর্তীতে কথিত আরসার সদস্যরা তাদের দাওয়া করে।উক্ত ঘটনায় কথিত আরসার সমর্থক মোঃ সলিম বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়।পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভোরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা লাশ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোঃ সলিম নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...