বুধবার, ২৯ জুলাই ২০২৬

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করার সাতটি অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত কা হয়েছে। একইসঙ্গে মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে ৬৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ছাড়াই ২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৬০৫ টাকার টেন্ডার করা এবং পরবর্তীতে ২০২০-২০২১ অর্থ বছর পরবর্তী ৩ বছরের বরাদ্দ হতে তা সমন্বয় করার কারণে কোনো টেন্ডার করা হয়নি।

২০২০-২০২১ অর্থবছরে সংশোধিত বাজেটে পৌরসভার গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের সহায়তার জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু তার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা দুঃস্থদের কাছে বিতরণ প্রক্রিয়ায় কোনো প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হয়নি। বর্তমান মেয়র দায়িত্ব নেয়ার পর থেকে তার কর্মকালীন ১৯৩ জন মাস্টাররোলে কর্মচারী নিয়োগে কোনো বিধিবিধান অনুসরণ করেননি এবং প্রয়োজনের অতিরিক্ত নিয়োগ দিয়েছেন। ব্যাটারিচালিত ইজিবাইকের ধার্যকৃত নিবন্ধন ও নবায়ন ফি হতে আয় দিনাজপুরের প্রাক্তন জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্রান্ত সভায় ড্রাইভারদের প্রশিক্ষণ, ইজিবাইক হলুদ, নীল রং দ্বারা চিহ্নিতকরণ, ডাটাবেজ তৈরি প্রভৃতি করার সিদ্ধান্ত ছিল, কিন্তু তার কোনো কিছুই করা হয়নি। আদায়কৃত অর্থ বর্ণিত সিদ্ধান্তের বাইরে গিয়ে বেতন ভাতা সম্মানী খাতে ব্যয় করা হয়েছে।

দিনাজপুর পৗরসভার দাখিলকৃত ৬১টি বিলবোর্ডের ভাড়া বাবদ বর্তমানে ১১ লাখ ৬২ হাজার ১৫০ টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। টাকাগুলো আদায়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দিনাজপুর বিদ্যুৎ বিভাগের কাছে পৌরসভার জমি ভাড়ার টাকা দাবি করে ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এ কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এনে উন্নয়ন বরাদ্দ প্রাপ্তি হতে পৌরসভা বঞ্চিত হয়েছে। গত ২০১০ সালের ৩০ মে স্থানীয় সরকার বিভাগের ৭৯৮নং স্মারকে পৌরভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত ৩৮ লাখ টাকা ভবন নির্মাণ না করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা প্রদান করেছেন। যা আইন ও বিধি সম্মত হয়নি মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে।

মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে উল্লেখিত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১)(ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে দুর্নীতি দমন কমিশনের সচিব বরাবরে পাঠানো অপর এক চিঠিতে বলা হয়, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম (সাময়িকভাবে বরখাস্তকৃত) এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে ২০১২ সালে ২০১৫ সালে দুদক তদন্ত করে আমাকে অব্যাহতি দিয়েছে। ২০২২ সালেও অভিযোগ উত্থাপিত হলো। এবারও আমি অব্যাহতি পাব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে আমাকে এক কেজি ৪০০ গ্রাম চাল দিয়ে জেলে পাঠায়, সেখানে আর অভিযোগ। আমি বিএনপি করি দেখে এটা আমার অপরাধ। বিএনপি করাটা অপরাধ নয়। তবে আমি বিএনপি করবই। আমি সারাজীবন বিএনপি করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...