মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফরহাদাবাদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন শওকত আলম

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলাতে স্থগিত থাকা ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত আলম শওকত। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ে নিয়ে ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়া এ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের মো. নাসির উদ্দীন । তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬৯টি।

সরেজমিনে দেখা গেছে, এদিনে ভোটারদের মাঝে ছিল আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, ফরহাদাবাদ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ৬ হাজার ১৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে শওকত আলম শওকত নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী ৩ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মো. নাসির উদ্দীন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬৯টি, মুজিবুল আলম চৌধুরী মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১৯৭৬টি এবং সেলিম উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩৯৫টি।

এদিকে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শওকত আলম শওকতকে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করায় ফরহাদাবাদবাসীকে অভিনন্দন জানিয়েছেন  চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...