মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাটহাজারী উপজেলাতে স্থগিত থাকা ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে  বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে।  ইতিমধ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহেদুল আলম।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শওকত আলম শওকত (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন (আনারস প্রতীক), স্বতন্ত্র মোঃ মুজিবুল আলম চৌধুরী (মোটরসাইকেল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছে।

এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ৩৩জন প্রার্থী মধ্যে ৯নং ওয়াডের আযম বাবু নামে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হওয়ায় ৩২জন এবং সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে ১৩জন প্রতিদ্বন্ধীতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আনোয়ার খালিদ জানান, নির্বাচনে নয়টি ওয়ার্ডে ১১ টি ভোটকেন্দ্রের ৮১ টি ভোটকক্ষে ২৪ হাজার ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮০৫ ও মহিলা ভোটার ১১ হাজার ৮১৫ জন। নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য এক প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন বলে তিনি গনমাধ্যমকে জানান।

নির্বাচনের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।  প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র‌্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

এবার নির্বাচনে ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...