চট্টগ্রাম: আনোয়ারায় মধ্যে রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বন্দর সেন্টার টেস্ট অব লন্ডনে রেস্টুরেন্টে এর পিছনে জেলে পাড়া ও রাহাত খান বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মোজাম্মেল খান বলেন, হঠাৎ রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখন ও জানা যায়নি। আগুনে আনুমানিক ছয় বসতঘরের ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্তরা হলেন, রাহাত খান, রাজ্জাক খান, লাল বানু, বাবুল হক,আয়শা খানম, নেপাল দাশ।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রাত পৌনে তিনটার টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ছয়টি পরিবারের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
