রবিবার, ৯ আগস্ট ২০২৬

কোতোয়ালিতে চোর চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিরিজ চোর চক্রের প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর টেরীবাজার, বলুয়ার দীঘিপাড়, কোরবানীগঞ্জ ও কেসিদে রোড এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হাজীপরু ইউনিয়নের নুরুল ইসলামের বাড়ির মো. জাকির হোসেনের ছেলে শাফায়েত হোসেন প্রকাশ রিফাত (২২), কুমিল্লা জেলার মুরাদনগর থানার টনকি ছনপুর ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে মো. আশিক (১৯), চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার ধলঘাট ইউনিয়নের আল্লাহর দরবার শরীফের পেছনে দত্ত বাড়ির সন্তোষ দত্তের ছেলে বিজয় দত্ত (২০) ও কক্সবাজার জেলার রামু থানার রামুরাজারকুল ইউনিয়নের ১ নম্বর পাল পাড়া ওয়ার্ডের শ্যামল পালের ছেলে জয় পাল (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি গত ১৪ মার্চ রহমতগঞ্জ এলাকার এক বাসায়, ১ এপ্রিল দেওয়ান বাজার রুমঘাটার একটি ফ্ল্যাটে, ৫ এপ্রিল মোমিন রোড এলাকার একটি ফ্ল্যাটে ও গত ২ মে রহমতগঞ্জ বাইলেনের একটি বাসায় চুরি করে। এসব ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক মামলা হলে তদন্তে নেমে চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।

জানা গেছে, রিফাত, আশিক, বিজয় চোরা চক্রের সদস্য। জয় পাল স্বর্ণ কারিগর। তিনি চোরচক্রের কাছ থেকে কম দামে স্বর্ণ কিনে বেশি দামে বিক্রি করতেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হায়দার জানান, চুরির পর ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় নজরদারির বাড়ানো হয়েছিল। সিসিটিভি ফুটেজের সহায়তায় শাফায়েত হোসেন প্রকাশ রিফাতকে (২২) নগরের টেরীবাজার মোড় থেকে গ্রেফতারের করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...