কক্সবাজারের রামুতে ট্রাক চাপায় কোরবান আলী নামের এক পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া বাজার সংলগ্ন ব্রিজে এই দূর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, দুপুর আড়াইটায় রামুর খুনিয়াপালং ইউনিয়নের খরুলিয়ারছড়া এলাকার নুরুল আলমের ছেলে কোরবান আলী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া বাজার সংলগ্ন ব্রিজের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারমুখি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়,এসময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
ট্রাকের নিচ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
