মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আনোয়ারায় নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ নির্বাচনে প্রচারণার শেষ দিনে নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ অর্ধশতাধিক আহতের ঘটনায় পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ও আজ মঙ্গলবার(১৪ জুন) দুই শতাধিক লোককে আসামী করে আনোয়ারা থানায় এই মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এই পর্যন্ত ১৪ জনকে আটক করেছে।

গতকাল সোমবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত ইউনিয়নের পূর্ব কণ্যরা ছত্তারহাট, কালিগঞ্জ ব্রীজ, মাহাতা, দেউতলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্বকণ্যরা এলাকায় চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন সুজন তার নির্বাচনি ক্যাম্পে অবস্থান করেন। পরবর্তীতে নৌকা প্রার্থীর সমর্থনে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীমের নেতৃত্বে গণসংযোগ চলে। পরে এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর দেওতলা গ্রামে এসে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। বিকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজন (আনারস) তার সমর্তকদের নিয়ে হামলা করে। এসময় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, যুবলীগ নেতা জালাল,চাতরী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল্লাহ খান, আবদুল্লাহ আল হারুন,মো. বেলাল, যুবলীগ নেতা জাকারিয়া, বরৈাগ ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, পুলিশ কন্সেটেবল কামাল হোসেনসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় অন্তত ১৫ টি মোটর সাইকেল ভাংচুর ও আগুন দেয়।

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন , নির্বাচনকালীন সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।

উল্লেখ্য , গত ৫ জানুয়ারি ৫ম ধাপের অনুষ্ঠিত নির্বাচনে পরৈকোড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন মামুনুর রশীদ চৌধুরী আশরাফ। এর পর গত ৫ই মার্চ শারীরিক অসুস্থ অবস্থায় তিনি মৃত্যু বরণ করলে পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...