বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৭ জন রোহিঙ্গা ডাকাতকে ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- ২ নং ক্যাম্পের ইস্ট, ডি-ব্লকের মৃত বনি আমিনের ছেলে নূরুল আমিন (২৭) সৈয়দ আলমের ছেলে মোঃ আয়াস (২৩) ২০ নং ক্যাম্পের এক্সটেনশন, এস-৩ বি/৬ ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ আলম (৩৮) আবুল ফয়েজ এর ছেলে আবুল কালাম (৩৫) ১ নং ক্যাম্পের ইস্ট ৪ ডি ব্লকের রসিদ আহম্মদ এর ছেলে নূর আলম (৪৪) একই ক্যাম্পের ইস্ট ১২/এফ ব্লকের জালাল আহম্মদ এর ছেলে জাহিদ আলম (২৮) ও ৪ নং ক্যাম্পের ১৪/এফ ব্লকের নীর আহম্মদ এর ছেলে সৈয়দ আলম (২৪)।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি
কাঠের বাটযুক্ত দেশীয় অস্ত্র ও একটি রড দিয়ে তৈরী লোহার শাবল।

সোমবার দিবাগত রাত দেড়টার টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি, শেড নং-৩২, রুম নং-১, উত্তর পার্শের গোলঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই (নিঃ)/ সুভাষ চন্দ্র ব্যানার্জী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ঘটনাস্থলে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ ভিক্তিতে সাথে সাথে পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৭ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...