রবিবার, ৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নৌকার বিরুদ্ধে ৫ প্রার্থীর সংবাদ সম্মেলন

আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা যে যার মতো। তবে নির্বাচনে অংশ নেওয়া ৬জন প্রার্থীর মধ্যে ৫ জন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের।

রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের মো. আলী চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মোটর সাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজন, বিএনপি নেতা ঘোড়া প্রতীকের হাসান জিয়াউল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন ও চশমা প্রতীকের আবদুল মালেক মানিক।

এর বাইরে যিনি আছেন তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও হঠাৎ করে নির্বাচনী পরিবেশ কালো মেঘে আচ্ছন্ন করে ভোটারদের আতঙ্কের ভিতর ফেলে দিয়েছে। কারণ আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের ১০জন চেয়ারম্যানের নেতৃত্বে নিজস্ব বাহিনী নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের হুমকি-ধুমকি ও ভোট কেন্দ্র দখলের নীলনকশা করছে।

তারা বলেন, এলাকায় এলাকায় গিয়ে তারা স্বতন্ত্র প্রার্থদের পোস্টার ছেড়া, কর্মী সমর্থকদের বিভিন্ন প্রকার হয়রানি, পুলিশি হুমকি, বহিরাগতদের আস্ফালন সর্বোপরী বহিরাগতরা ইতোমধ্যে এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্ঠা করছে। এমন পরিস্থিতিতে ভোটাররা মা-বোন নিয়ে ভোট দিতে পারবে কি না তা নিয়ে আতঙ্কিত ও উদ্ধিগ্ন।

চেয়ারম্যান প্রার্থীরা আরও বলেন, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নৌকা প্রার্থীর বহিরাগত সমর্থকদের আনাগোনা ও কেন্দ্র দখলের পায়তারা করছে এবং এসব কেন্দ্রকে ঝূকিপূর্ণ হিসেবে করে তুলেছে। বিশেষ করে ভিংরোল কেন্দ্রটি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করা এক প্রভাবশালী ব্যক্তির বাড়ির আঙ্গিনায় হওয়াতে তা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ এবং গত নির্বাচনেও ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতে পারেনি।

স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সম্মান রক্ষা করার আহবান জানিয়ে ৫ প্রার্থীই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করে নির্বাচনকে যেন কোনভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে ভূমিকা রাখার জন্য আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...