চট্টগ্রামের চন্দনাইশে অভিনব কায়দায় পাচার কালে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাশেল (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ।
আজ শনিবার (১১ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গাছবাড়ীয়া সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি ১০৫০ পিস নীলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য তিন লাখ পনের হাজার টাকা।
আটককৃত রাশেল চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিন বারাগাও হাশিম পুরের পাশে মো জসীম উদ্দিন এর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধ এস আই বাদী হয়ে মাদক আইনে মামলা রুজুর পক্রিয়া চলছে এবং তাকে আগামী কাল রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
