বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে জাহাজের মালামাল চুরি করতে গিয়ে আটক ৭

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় এম ভি টিটু-১৬ নামের একটি জাহাজ থেকে মালামাল চুরি করার সময় ৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে স্ক্র্যাব মালামাল জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানী মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), সুকানী মো. সাকের উল্লাহ (৩২), মো. রাকিব হোসাইন (২২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১), জামিল আক্তার (৪৩)। এদের মধ্যে চারজন এম ভি টিটু-১৬ জাহাজে কর্মরত ছিলো। আর জামিল আক্তার, আজিম উদ্দিন, আজিজুল হক দীর্ঘদিন যাবত জাহাজের কর্মচারীদের সাথে সংঘবন্ধভাবে চুরি করতো।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় জাহাজটি কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করে। পরে গভীর রাতে সেই জাহাজে থাকা মালামাল চুরির চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। এসময় নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ জন আটক হয়। এদের মধ্যে জাহাজটির মাস্টার ও সুকানীও রয়েছে।

সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, স্ক্র্যাব লোহা সাধারণত চীন থেকে আমদানি করা হয়। জাহাজটি গতকাল সন্ধ্যায় নোঙর করেছিল। এরই মধ্যে চুরির চেষ্টা চালায় আটককৃতরা। এসময় তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয় আমরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...