ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১১ জুন) পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে। কিভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি।
