মঙ্গলবার, ৫ মে ২০২৬

রাজস্থলীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, খোকা মোহন তনচংগ্যা (৪০) বান্দরবান জেলার সদর ইউনিয়ন এর রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে এবং সুমন চাকমা (৩৫) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে।

শুক্রবার (১০ জুন) রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭ নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের আটক করা হয়।

এসময় আটক দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, আটক ২ জন জেএসএস( সন্তু লারমা) দলের কালেকটর। আসামীদের বিরুদ্ধে শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রাঙামাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল...