সোমবার, ১০ আগস্ট ২০২৬

কুসিক নির্বাচন: প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনের আর বাকী চার দিন, প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৩ তারিখ রাত পর্যন্ত। ফলে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।

প্রচারণার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। প্রচারণার ১৬তম দিনে সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত গেলো রাতে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের রানীর দিঘীর পাড় এলাকায় গণসংযোগের মধ্যদিয়ে ১৬তম দিনের প্রচারণা শুরু করবেন তিনি।

সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কুর সকাল সাড়ে ১০টায় ৮ নম্বর ওয়ার্ডের রাণীর বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করার কথা রয়েছে।

আরেক স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় ধর্মসাগর পাড় এলাকায় নির্বাচনী অফিসে ইশতেহার ঘোষণা করবেন। পরে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে গণসংযোগ করার কথা রয়েছে।

এদিকে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...