সোমবার, ১০ আগস্ট ২০২৬

নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নবীজীকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

আজ শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সম্প্রতি ভারতে এ ধরনের ঘটনা নিয়ে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা যেখানেই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী দেশে যারা এ ধরনের বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে, এ জন্য ভারত সরকারকে ধন্যবাদ।’

একইসাথে এ ধরনের ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি বা উস্কানির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলেছেন সম্প্রচার মন্ত্রী।

তিনি বলেন ‘প্রকৃতপক্ষে কোনো ধর্মের অবমাননাই আমরা বরদাশত করি না এবং অন্য দেশের ঘটনা নিয়ে কেউ যদি এ দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, সেটি কঠোর হস্তে দমন করা হবে।’

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য যা করেছেন, অতীতের কোনো সরকার তা করেনি। আলেম ওলামাদের শত বছরের পুরনো দাবি স্বতন্ত্র ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কেউ প্রতিষ্ঠা করেনি, বঙ্গবন্ধুকন্যা করেছেন।

বহু বছরের পুরনো কওমি মাদ্রাসার স্বীকৃতিও শেখ হাসিনাই দিয়েছেন, পাশকৃতদের সরকারি চাকুরিও দিয়েছেন। সারাদেশে স্থাপিত এক লাখ মসজিদভিত্তিক মক্তবের আলেম ৫২’শ টাকা করে ভাতা পাচ্ছেন। এখন হজে যাবার সময় ঢাকায় ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, যা কেউ কখনো ভাবেনি।’

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে ১৩ বছরে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, করোনার মধ্যেও দেশ এগিয়ে গেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

কিন্তু এ উন্নয়ন ও পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি ও তাদের কিছু মিত্রদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবার ষড়যন্ত্রের জাল বুনছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তাই সতর্ক থাকতে হবে।

এর আগে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সৈয়দ শামস উল আলম হিরু সম্মেলন উদ্বোধন করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি এড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমারুল কবির সাবিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, মাহবুব আরা বেগম গিনি এমপি এবং কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুমি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...