শনিবার, ১৬ মে ২০২৬

আনোয়ারায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের গ্রামের বাড়ি শোলকাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার (২৯) ঐ এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ আবুল কালাম পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ নওফেল আলম জানান, গ্রেফতারকৃত মুন্সী নেছার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই এলাকার মরহুম মোজাম্মেল হক চৌধুরীর পুত্র রাশেদুল হক চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। নেছারের অত্যাচারে এ পরিবারটি অতিষ্ট হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রাশেদুল হক চৌধুরী বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (ঢাকা) মামলা নং-৪৮৫/২০২০, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯, যাহা সাইবার পিটিশন চট্টগ্রামের মামলা নং-১৭৯/২১ এবং হুমকি দেয়ায় আনোয়ারা থানার এস.আই মোঃ আবুল ফারেজ জুয়েল বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে মামলা নং ৩২/২২, তাং-২৫/৫/২০২২, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার পলাতক থাকে। গত ৯ জুন বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেওফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...