সোমবার, ১০ আগস্ট ২০২৬

মানুষের আয় বেড়েছে, এখন দুই মিল খায়: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

মানুষের আয় বেড়েছে, তাই আগে যারা এক মিল খেত তারা এখন দুই মিল খায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্যে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। খাবারের জন্য দুর্ভিক্ষ বা হাহাকার হবে না, ইনশাল্লাহ।

তিনি বলেন, গমের দাম বেড়েছে। আটার দাম যখন বাড়ে তখন চালের ওপর বেশি চাপ পড়ে। তাছাড়া বড় করপোরেট হাউজগুলোর প্যাকেটজাত চালের দাম অনেক বেশি।

তারা বলেছে, প্যাকেটজাত চাল ৮২ টাকায় বিক্রি করে। আমি বললাম, এই চাল তো খোলা বাজারে ৬৫ টাকা। তারা বললো, আমাদের চাল তো এই ৮২ টাকাতেই চলে, অনেক চাহিদা। মানুষ কিনতে পারে, তাই চাহিদা বেশি।

আব্দুর রাজ্জাক বলেন, মানুষের চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। সেই চালের দাম বর্তমানে ৬৫ থেকে ৬৬ টাকা। অথচ মোটা চালের দাম ৪৩ থেকে ৪৬ টাকা। দুই মাসে এই চালের দাম বাড়েনি।

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...