সোমবার, ১০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মুহাম্মদ (সা.)’কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

সাফায়েত মেহেদী, মিরসরাই

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)’কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখা।

আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মাওলানা মনজুর এলাহী শওকতের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে সীতকুন্ড, সনদ্বীপ, মিরসরাই ও জোরারগঞ্জ থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মিছিলটি হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা রেদওয়ান হক নিজামী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মাওলানা মহি উদ্দিন নিজামী, স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক মানব কল্যাণ ফাউন্ডেশন জোরারগঞ্জ শাখার সভাপতি শাহিন আলম আরবিত সহ ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাসূল (সাঃ) ও তাঁর পরিবার নিয়ে ভারতের বিজেপির মুখপত্র যে অবমাননা করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদের দাবি জানিয়েছে।

ক্ষমতাসীন ও বিরোধী দল কোন পক্ষ এখন পর্যন্ত প্রতিবাদ জানায়নি বিষয়টি মুসলিম রাষ্ট্রের জন্য লজ্জার। বাংলাদেশের সাথে ভারতের স্বামী-স্ত্রী সম্পর্ক ও ভারতের সকল পণ্য বর্জন করার আহবান জানান তারা।

এদিকে সকাল ১০টায় মিরসরাই পৌর সদর এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত মিরসরাই উপজেলা শাখা, মিরসরাই উপজেলা এসএসসি ব্যাচ-২০২০ ও বড়তাকিয়ার ধর্মপ্রাণ মুসল্লীরা। সবশেষে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির কুশপত্তলিকায় জুতার মালা পরিয়ে দাহ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...