সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএম ডিপোতে স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থলে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক বিস্ফোরণে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল।

শুক্রবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম জানান, বিএম ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ শাখায় আমরা রেডিয়েশন হেজার্ট ও কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। রাসায়নিক বিস্ফোরণে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি।

ডা. মো. নাজমুল ইসলাম আরো জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা কীভাবে চিকিৎসা নিচ্ছে তাও পরিদর্শন করতে যাব। পরবর্তীতে এ ধরনের ঘটনায় যেন স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় সে বিষয়ে আমরা কাজ করব।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিক্যালের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কভিড হাসপাতালের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...