মঙ্গলবার, ৫ মে ২০২৬

বিশ্বের সেরা ৮০০-তে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ

বিশ্বসেরা ৮০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পায়নি।৮০১ থেকে ১০০০তম স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (৯ জুন) বিশ্বের সেরা এক হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত, অ্যাকাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনামের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এ তালিকা প্রস্তুত করা হয়।

২০১২ সালের পর কিউএস র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের অবনতি হচ্ছে। ওই বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬০১ এর মধ্যে থাকলেও ২০১৪ সালে তা পিছিয়ে হয় ৭০১তম, ২০১৯ সালে চলে যায় আরও পেছনে। এরপর ২০২১ সালে ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে ছিল।

তবে কিউএসের তালিকায় স্থান পেয়েছে দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ ও ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের ৯টি ও পাকিস্তানের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস–২০২৩-এ শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঁচটি, যুক্তরাজ্যের চারটি এবং সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এবার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের হলো যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক), লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ এবং যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...