সোমবার, ১০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সিলিন্ডার কেটে রি-রোলিং মিলে বিক্রি করত চক্রটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার কেটে সেগুলো বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রির অভিযোগে এই চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার খালি গ্যাস সিলিন্ডার।

র‍্যাব জানিয়েছে, লোহার দাম বেড়ে যাওয়ায় চক্রটি কম দামে গ্যাস সিলিন্ডার কিনে অবৈধভাবে সেগুলো কেটে রো-রোলিং মিলে বেশি দামে বিক্রি করত।

আজ বৃহস্পতিবার (৯ জুন) সীতাকুণ্ডের তুলাতুলী এলাকায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে অবৈধভাবে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করে আসছে।

এতে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দুই দিন অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের মুলহোতা মো. ইসমাইল হোসেন কুসুম, মহসীন ও নুরুন নবীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তুলাতলী ও এর আশপাশের এলাকা থেকে প্রায় ১০ হাজারটি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এগুলোর মধ্যে আনুমানিক দুই হাজারটি কাটা অবস্থায় পাওয়া গেছে। অভিযানে দুইটি ট্রাকও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, সিলিন্ডার গ্যাস বেশি ব্যবহারের জন্য কোম্পানিগুলো কম দামে গ্রাহকদের কাছে সিলিন্ডার বিক্রি করে থাকে। তবে সম্প্রতি লোহার দাম বেড়ে গেছে। সেই সুযোগে চক্রটি এলপিজি সিলিন্ডার কম দামে কিনে এনে তুলাতুলী এলাকায় কেটে বিভিন্ন রো-রিলিং মিলে বিক্রি করত। এই কাজে তারা কোনো আইন মানতো না। অথচ বিস্ফোরক আইনে বলা আছে, এসব সিলিন্ডার কাটতে বা ধ্বংস করতে হলে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি লাগবে।

তিনি বলেন, যদিও চক্রটির সদস্যরা দাবি করছেন তাদের কাছে যা রয়েছে, সবগুলোই খালি সিলিন্ডার। তারপরও কিছু না কিছু গ্যাস তো থাকতে পারে। যার কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখানেও ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এভাবে সিলিন্ডার কাটার কারণে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।

এম এ ইউসুফ আরও বলেন, এলপিজির বিধানের ৯১ ধারা মোতাবেক সিলিন্ডারের আকার-আকৃতি পরিবর্তন করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া গ্যাস সিলিন্ডার বাইরে কাটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আসামিরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে সরবরাহ করে আসছিল। এই চক্রটি এমন আরো পাঁচটি স্পটে এভাবে সিলিন্ডার কেটে বিক্রি করছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, চক্রটি প্রতিটি সিলিন্ডার ৫৫০ থেকে ৬০০ টাকা করে কিনে আনতো। এরপর এগুলো কেটে প্রতিটি ৭৮০ টাকা করে বিক্রি করতো। এই সিলিন্ডারের নজেল প্রতিটি বিক্রি করা হতো ১৫০ টাকা করে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডার থেকে লাভ ৩০০ টাকা।

তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...