সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিএম ডিপোর ঘটনায় চমেকে ভর্তি ৫৯, আশঙ্কাজনক ৩

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বুধবার (৭ জুন) পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ৫৯ জন ভর্তি আছেন। আর এই ঘটনায় ৩ জন তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

আজ বুধবার (৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শামীম আহসান বলেন, গতকাল মঙ্গলবার (৭ জুন) উন্নত চিকিৎসার জন্য সাত জনকে ঢাকায় পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতাল ও নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে একজন করে তিনজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেলে বিভিন্ন সমস্যা নিয়ে ২৪০ জন এসেছিলেন। গতকালও কিছু রোগী এসেছেন। হাসপাতালে ১৬৬ জনের মতো ভর্তি নেওয়া হয়েছিল। বর্তমানে ৫৯ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি সবারই কম বেশি সমস্যা আছে।

তিনি আরও বলেন, আইসিইউ ছাড়া যারা হাসপাতালে ভর্তি আছেন তারা সবাই ভালো আছেন। বর্তমানে বার্ন ইউনিটে ২৩ জন ভর্তি আছেন। তবে বার্নের রোগীদের ইনফেকশন হয়ে গেলে যেকোনো মুহূর্তে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।

এজন্য সবাইকে বার্ন ইউনিটে যেতে নিরুৎসাহিত করছি। মরদেহগুলো হাসপাতালের মর্গে সঠিকভাবে রাখা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন মাসুদ রানা নামে একজন আজ মারা গেছেন।

গত শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...