বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে আসে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুপুরে ওয়ারেন্ট আসার দুই ঘন্টার মধ্যে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল সকালে আদালতে তোলা হবে।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলার প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং- ২৮/২১। সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার এ মামলা দায়ের করে।

এদিকে ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

ছাত্র ইউনিয়ন ও সাংবাদিক সমিতির প্রতিবাদ
এদিকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙ্গামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙ্গামাটি সাংবাদিক সমিতি।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলছে, হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবী ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...