সোমবার, ১০ আগস্ট ২০২৬

দগ্ধরা যতদিন চিকিৎসা নেবেন, খরচ দেবে সরকার: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবে সরকার। যতদিন তাদের চিকিৎসার প্রয়োজন হবে, ততদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে স্থাপিত সহায়তাকেন্দ্রে প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মোমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এ ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়। তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। আহতরা যতদিন চিকিৎসা নেবেন, তাদের ওষুধসহ সব ধরনের চিকিৎসা সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনায় যারা আহত-নিহত হয়েছেন, সরকার তাদের পরিবারের পাশে রয়েছে। শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ডিপোর মালিকপক্ষ নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ এবং আহতদের ছয় লাখ ও চার লাখ টাকা দেবে। নিহত ফায়ার ফাইটারদের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে তারা।’

জেলা প্রশাসক বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ডিপোর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিশেষজ্ঞ টিম। তাদের সঙ্গে তদন্ত কমিটির সদস্যরাও রয়েছেন। আগুনের সূত্রপাত, কারণ ও ক্ষয়ক্ষতি কেমন, তা খতিয়ে দেখবেন তারা।’

শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর কেমিক্যাল থাকা কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।

প্রায় ৬১ ঘণ্টা পর মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ডিপো থেকে বড় ধরনের কোনো বিপদ হওয়ার আশঙ্কা নেই।’ ভয়াবহ এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...