সোমবার, ১০ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন জঙ্গলের অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ১১।

এর আগে সোমবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার ৭ জুন বিকালে বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বাইশারী ইউনিয়নের গহীন জঙ্গলের পাহাড় উপর অভিযান চালায়। এসময় ঝোঁপের মধ্যে লুকানো থাকা অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এসময় ঘটনাস্থল হতে ১টি ১২ বোর একনলা বন্দুক, ৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ০৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করে বিজিবি।

বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, বিজিবি অভিযানে উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...