সোমবার, ১০ আগস্ট ২০২৬

শিক্ষামন্ত্রীর ৪ প্রস্তাব

চট্টগ্রাম নিউজ ডটকম

এশিয়া প্যাসিফিক অঞ্চলের শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে ৪ দফা প্রস্তাব উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৬ জুন) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে কার্যকর ও রূপান্তরিত শিক্ষানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষাকে সর্বজনীন সম্পদ উল্লেখ করে তার ব্যয়ভার বহনের বিষয়ে সামাজিক এবং উন্নয়ন অংশীদারদের কার্যকর সহায়তা কৌশল নির্ধারণের পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তার, কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা অর্জন এবং ডিজিটাল শিক্ষা সুলভ ও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

জাতিসংঘ কর্তৃক ২০১৫ সালে গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মন্ত্রী-পর্যায়ের এ সভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশের শিক্ষামন্ত্রীরা অংশগ্রহণ করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তীতে এ অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ বছরের সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে মন্ত্রী পর্যায়ের প্ল্যানারি সেশন ও বিষয়ভিত্তিক গোল টেবিলে বক্তব্য প্রদান করেন দীপু মনি।

এ ছাড়া ইউনেস্কোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ানিনি এবং ইউনেস্কো নির্বাহী পরিষদের সভাপতি তামারা রাস্তোভাক সিয়ামাশভিলির সঙ্গে দ্বিপক্ষীয় সভায় ইউনেস্কো এবং বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এ সভায় তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট শিক্ষা সংক্রান্ত সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশগত এবং জোরপূর্বক বাস্তুচ্যুত শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে মত প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...