সোমবার, ১০ আগস্ট ২০২৬

চমেকে দ্বিতীয় দিনেও চলছে ডিএনএ নমুনা সংগ্রহ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম ডিপোর কনটেইনারে আগুন ও বিস্ফোরণে নিহত স্বজনদের শনাক্ত করতে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সিআইডির ডিএনএ নমুনা সংগ্রহ টিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বুথে ডিএনএ নমুনা নিচ্ছে।

আজ মঙ্গলবার (৭ জুন) সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত একজনের পরিবার নমুনা দিতে এসেছে। গতকাল ২১ মরদেহের বিপরীতে ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

যাদের সন্দেহ আছে তারা এসে নমুনা দিতে পারবে। নমুনা নিয়ে ঢাকায় বিশ্লেষণ করে ফল দেওয়া হবে। ডিএনএ নমুনার ফল পেতে কমপক্ষে একমাস অপেক্ষা করতে হবে। বিএম ডিপোর ঘটনায় কারো স্বজন নিখোঁজ থাকলে তারা এসে এখানে ডিএনএ দিয়ে যেতে পারবেন।

সকালে ডিএনএ নুমনা দিয়েছেন আতিকুল ইসলাম নামে একজনের পরিবারের সদস্যরা। তার মেয়ের ও স্ত্রী থেকে নমুনা নেওয়া হয়।

আতিকুল ইসলাম বিএম ডিপোতে কাজ করতেন। থাকতেন হালিশহরের। তার মেয়ে রেহেলা আক্তার রশ্মি বাবার খোঁজে ডিএনএ টেস্ট দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

তিনি বলেন, আগুন লাগার পর থেকে বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না। বাবার মোবাইলও বন্ধ। তাই ডিএনএ দিতে এসেছি।

আতিকুলের স্ত্রী শাহানাজ বলেন, আমার স্বামী ডিপোতে কাজ করত। আগুন লাগার পর থেকে তার কোনো খবর পাচ্ছি না। গতকালও হাসপাতাল এসে ঘুরে গেছি। কোনো সন্ধান পাইনি।

চট্টগ্রাম জেলা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুনের ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল শেষ পর্যন্ত ২৬ জন শনাক্ত হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও শনাক্ত করা যায়নি ১৫টি মরদেহ। মরদেহগুলো মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই বিস্ফোরণে হতাহত হন। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন নেভাতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...