মঙ্গলবার, ৫ মে ২০২৬

২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে এখনো জ্বলছে আগুন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাতাসে ভেসে আসছে লাশের গন্ধ, স্বজনদের কান্নার রোলে রাতেও ভারি হয়ে উঠছে আকাশে। ইতোমধ্যে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও গতকাল রাতে লাগা ভয়াবহ আগুন এখনো নেভেনি।

একটি কনটেইনারে আগুন জ্বলতে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রয়েছে। কারণ যেকোনো সময় কেমিক্যালের সংস্পর্শে এসে ওই কনটেইনার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ ভয়াবহ আগুন এটি। আগুনের বেগ ও হতাহতের সংখ্যাটাও বিশাল। পাশাপাশি আগুন নেভাতে যারা এগিয়ে গিয়েছিলেন তারা বিস্ফোরণের কাছে হার মেনে হয়েছেন লাশ। সেই ফায়ার ফাইটারদের চারজনের মরদেহের খোঁজ মেলেনি এখনো।

স্বজনদের আহাজারিতে চমেক হাসপাতাল।

আজ রোববার (৫ জুন) রাত পৌণে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও দমকলকর্মীরা প্রস্তুত থাকলেও বন্ধ রয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজ।

কারণ হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে, বেশ কয়েকটি কনটেইনারে এখনো দাও দাও করে আগুন জ্বলছে। জ্বলন্ত কনটেইনারের একদম নিচের কনটেইনারে রয়েছে কেমিক্যাল।

ফায়ার সার্ভিসের কর্মী আবুল সালেহ বলেন, এখন আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে প্রস্তুত থাকলেও একটি জ্বলন্ত কনটেইনারে আগুন লাগার কারণে নিয়ন্ত্রণ কাজ বন্ধ রয়েছে।

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণ।

আগুন যাতে না ছড়াতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। কেমিক্যালের কনটেইনারটি পোড়ার পরেই আগুন নিয়ন্ত্রণের কাজ আবারও শুরু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ফায়ার ফাইটার বলেন, না বুঝে কেমিক্যাল কনটেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এখনো একটি ক্যামিকেলযুক্ত কনটেইনার জ্বলছে যা বিস্ফোরণ হলে আবারও হতাহতের আশঙ্কা রয়েছে।

এদিকে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

তবে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে।

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো বিস্ফোরণ।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেককে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...