বুধবার, ২৯ জুলাই ২০২৬

চমেক হাসপাতালে রক্তের জন্যে হাহাকার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাত ৪ টা অবধি সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে চার শতাধিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৪টা পর্যন্ত রক্তের জন্য হাহাকার দেখা গেছে। ব্লাড ব্যাংকের সদস্যরা রক্তের প্রয়োজনের কথা মাইকিং করে বলতে দেখা গেছে। তারা বলছে, নেগেটিভ গ্রুপের রক্তের বেশি প্রয়োজন।

এছাড়াও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার অনুরোধও জানিয়েছেন।

এর আগে শনিবার (০৪ জুন) রাত ৮টার দিকে আগুন লাগে, তবে রাত ১১টার দিকে রাসায়নিক থাকা একটি কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা জানান, এই ডিপোতে দিনেরাতে ২৪ ঘণ্টাই কাজ চলে। যখন আগুনের সূত্রপাত হয় তখনো এখানে কাজ চলছিল। ফলে কত জন শ্রমিক এখানে আটকে পড়েছেন তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ডিপোর বেশিরভাগ কনটেইনারে রফতানি পণ্য আছে বলে ডিপো সূত্রে জানা গেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

আরও পড়ুন

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...