সোমবার, ১০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে একটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা

৫টি ক্লিনিক ও ৫টি ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

সীতাকুণ্ডের ৪টি ক্লিনিক ও ৫টি ল্যাবে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন পৌরসদরে অবস্থিত এসব প্রতিষ্ঠানের নথিপত্র, পরিবেশ ও সার্বিক অবস্থা খতিয়ে দেখেন।

এসময় হাসপাতালগুলোর লাইসেন্স ও অন্যান্য আবেদিত নথিপত্র দ্রুততম সময়ে আপডেট করে নেবার নির্দেশ দেন এবং কোনরকম নথিপত্র না থাকায় ল্যাব সিটি নামক একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত কর্মসূচীর আওতায় সীতাকুণ্ড উপজেলার অনিবন্ধিত হাসপাতাল ও ল্যাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় মর্ডাণ হাসপাতাল ও ল্যাব, জেনারেল হাসপাতাল ও ল্যাব, ন্যাশনাল হাসপাতাল ও ল্যাব এবং কেয়ার হাসপাতাল ও ল্যাবের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র এবং রোগ নিরুপণ সরঞ্জাম খতিয়ে দেখা হয়। এ সব হাসপাতাল ও ল্যাবগুলোর নথিপত্র থাকলেও সম্পূর্ণরুপে আপডেট ছিলো না। ফলে আগামী এক মাসের মধ্যে সকল নথিপত্র আপডেট করার নির্দেশ দেয়া হয়। কিন্তু ল্যাব সিটি নামক প্রতিষ্ঠান কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, থানার এস.আই নির্মল ত্রিপুরা ও সঙ্গীয় ফোর্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...