সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘এমন জানলে বিচার থানায় না চেয়ে আল্লাহর কাছে চাইতাম’

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

মাদ্রাসা ছাত্রী রেখা মনি ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার বাদী পিতা আইয়ুব আলী। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণায় কাতর তিনি। অন্যদিকে দিশেহারা হয়ে পড়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এসআই নাদির শাহ’র ঘুষ দাবীর চাপে।

দফায় দফায় টাকা দিয়ে মেয়ের ধর্ষকদের আটক করিয়েছেন অসহায় এ পিতা। কিন্তু তারপরও নানা বাহনায় পাড়ার মুদির দোকানী আইয়ুবের ওপর ঘুষের চাহিদা বাড়িয়ে দেন এসআই নাদির শাহ। তাই, এখন আর মেয়ে হত্যার ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের নিজের ছোট্ট দোকানে বসে একবুক হতাশা নিয়ে এসব কথা বলছিলেন তিনি।

অসহায় আইয়ুব আলী বলেন, আমার মেয়েকে ধর্ষণ ও হত্যা মামলার আসামীরা যখন প্রকাশ্যে ঘুরে আমাকে হুমকি দিচ্ছিলো, তখন আমি দিশেহারা হয়ে পড়ি। মামলার আসামীদের আটক করার অনুরোধ নিয়ে আমি তদন্তকারী কর্মকর্তা এসআই নাদির শাহের কাছে গেলে, তিনি আমার কাছে বিনিময়ে টাকা দাবী করে।

নিরূপায় হয়ে আমি ধারদেনা করে দুই দফায় তাকে ৬০ হাজার টাকা দেই। এরপর সে তিন আসামীর মধ্যে দুইজনকে আটক করে। পরে তাদের রিমান্ডে আনার কথা বলে আমার কাছে আরো ১০ হাজার টাকা দাবী করে।

না দিলে মামলায় আসামীদের সুবিধার সুযোগ তৈরি করে দেওয়ার হুমকি দেয়। তাই আমি বাধ্য হয়ে তাকে আরো ১০ হাজার টাকা দেই। সব মিলিয়ে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এসআই নাদির শাহ।

এতে আমি সর্বস্বান্ত হয়ে পথে বসে গেছি। দোকানে ব্যবসায় পুঁজি হারিয়েছি। এমন জানলে বিচার থানায় না দিয়ে, আল্লাহর কাছে দিতাম।

ঘুষ আদায়ের অভিযোগ অস্বীকার করে পেকুয়া থানার এসআই নাদির শাহ বলেন, আমি ওই মামলার বাদীর থেকে কোন ধরনের অনৈতিক সুবিধা নিইনি। তার অভিযোগ জঘন্য মিথ্যাচার।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, আসামী ধরতে বাদী থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, ২০২১ সালে ২৭ জুলাই রাতে রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে ঘর থেকে ডেকে নিয়ে পাশের একটি মৎস ঘেরের বাসায় মাদ্রাসা ছাত্রী রেখা মনিকে ধর্ষণ করে স্থানীয় তিন বখাটে। ধর্ষণের অপমান সইতে না পেরে একইদিন রাতে আত্মহত্যা করে সে।

ওই ঘটনায় তিন জনকে আসামী করে রেখা মনির পিতা আইয়ুব আলী বাদী হয়ে পেকুয়া থানা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন এসআই নাদির শাহ।

মামলার আসামীরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের হলুরঘাট এলাকার মকছুদ আহমদের ছেলে আবুল কাশেম(২০), রাজাখালী ইউনিয়নের মিয়া পাড়ার মৃত আবুল হোছাইন প্রকাশ বাশারের ছেলে আলমগীর (২২) ও হাজীর পাড়া এলাকার নুরুল হকের ছেলে রবিউল আলম (১৯)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...