সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে রাউজান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাউজানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে এসে প্রতিবাদ সভা করেন।

এসময় সমাবেশে বক্তারা বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতা বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু এমন সময়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশকে ধংস করার চেষ্টা চালাচ্ছে।

আমাদের নেত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আমরা উপজেলা আওয়ামী লীগের,যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠন এর তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনের নামে আগুন সন্ত্রাস হলে আমরা এর প্রতিরোধ মূলক জবাব দেবো রাজপথে।

আগামীতে দেশকে আরো এগিয়ে নিতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলী, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবুল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...