সোমবার, ১০ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবেন খালেদা জিয়া: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ শনিবার (৪ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারী বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম মেনে (দাওয়াত) দেবো। নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। এখন উনি তো সাজাপ্রাপ্ত।

তিনি বলেন, বিএনপি একটা বড় দল। তারা নির্বাচনে আসুক আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

‘তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ক্ষমতার মসনদে বসার যে রঙিন খোয়াব দেখছে বিএনপি তা দুঃস্বপ্নে পরিণত হবে’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ-বিদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে, এ ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদের সামলানোর জন্য বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি। তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সাবধান করেন তিনি।

এর আগে ব্র্যাক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ-পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

নারী চালকদের গাড়ি চালানো নিরাপদ জানিয়ে তিনি বলেন, নারী চালকদের নিয়োগের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার: এ স্টেপ টুয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

পরে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের মাঝে সনদপত্র বিতরণ করেন ওবায়দুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...