রবিবার, ৯ আগস্ট ২০২৬

আকবর শাহতে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নগরীর আকবর শাহ থেকে আন্তঃজেলা গ্রিল-সাটার কেটে চুরি করা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

আজ শুক্রবার (৩ জুন) নন্দন হাউজিং সোসাইটি এলাকায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, খেলনা পিস্তল ও ছোরাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. অলি আহাম্মদ (৩৫), মো. জামাল (৩৭), মো. বাছির হোসেন বশির (৩২), মো. হাসান (৩২), মো. ইমরান হোসেন (২৮) ও মো. সোহাগ ওরফে ডেন্ডি সোহাগ (২৮)।

পুলিশ জানায়, ৮-৯ জনের এই চক্রটি চট্টগ্রাম জেলা ও মহানগরী, কুমিল্লা, ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে প্রায় ১০-১২ বছর ধরে দোকান, বাসত ঘরের তালা ভেঙে, সাটার কেটে ও ক্ষেত্র বিশেষে ওপরের টিন কেটে নগদ টাকাসহ মূল্যবান বিভিন্ন মালামাল চুরি করতেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ছাতা, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, তালা ভাঙ্গা ও সাটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এই চোর চক্রে ৮ থেকে ৯ জন সদস্য রয়েছেন। তারা চট্টগ্রাম, ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে প্রায় ১০ থেকে ১২ ধরে চুরি করতেন।

চক্রটি দোকান, বসত ঘরের তালা ভেঙে, সাটার কেটে ও ক্ষেত্র বিশেষে ওপরের টিন কেটে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করতেন।

তাদের চুরি করার বর্ণনা দিয়ে ওসি বলেন, তারা পরনের লুঙ্গি দিয়ে চুরি করার স্থান আড়াল করে, কখনো বড় ছাতার সাহায্যে আড়াল করে চোখের পলকে তালা বা সাটার কেটে দিনের বেলায়ও চুরি করতেন।

সম্প্রতি তারা নিজেদের সঙ্গে আগ্নেয়াস্ত্রও রাখতেন। ডাকাতির প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে যেতেন। যাতে কৌশলে চুরি করতে ব্যর্থ হলে ডাকাতি করতে পারেন।

তিনি বলেন, এই চোর চক্রের সদস্যদের প্রত্যেকের রয়েছে ভিন্ন ভিন্ন দায়িত্ব। কেউ রেকি করেন, কেউ তালা-সাটার কাটেন, কেউ লুঙ্গি বা বড় ছাতা দিয়ে তালা কাটার কাজে নিয়োজিত সদস্যকে আড়াল করে রাখেন।

নির্বিঘ্নে চুরি নিশ্চিত করতে তাদের আশপাশে কোন মানুষ থাকলে তাদের সঙ্গে গল্প করতে থাকেন। তারা মাঝে মাঝে রিকশাচালকের বেশও ধারণ করতেন।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে কয়েকজন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গেলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে ফিরে যান। তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...