রবিবার, ৯ আগস্ট ২০২৬

আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওমরাহ ভিসা দেবে সৌদি

চট্টগ্রাম নিউজ ডটকম

পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী সৌদির বাইরের ওমরাযাত্রীরা এজেন্সি ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন। এজন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ চালু হচ্ছে।

নতুন এই অ্যাপের মাধ্যমে আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে দেশটি। এক্ষেত্রে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে।

এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও সৌদির অন্যান্য অঞ্চলে যাওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে। খবর আরব নিউজের

বৃহস্পতিবার (২ জুন) জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।

তিনি বলেন, এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা, পছন্দমতো আবাসন ও পরিবহনের নির্ধারণ করতে পারবেন। এতে কোনো এজেন্সির দরকার হবে না। এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থানে ঘুরতে পারবেন।

এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন উল্লেখ করে তাওফিক ফাওজান বলেন, এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে।

এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...