রবিবার, ৯ আগস্ট ২০২৬

হোটেল-রেস্তোরাঁকে ৩০ জুনের মধ্যে লাইসেন্স নিতে হবে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ছাড়পত্র, নিবন্ধন, লাইসেন্সবিহীন হোটেল ও রেস্তোরাঁগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে লাইসেন্সের আওতায় আসতে হবে।

এসময়ের মধ্যে লাইসেন্স না নিলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আজ বৃহস্পতিবার (২ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, জেলা প্রশাসনের রেকর্ডের বাইরে এখনও অসংখ্য আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ছাড়পত্র, নিবন্ধন এবং লাইসেন্স ছাড়া ব্যবসা করছে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, হোটেল ও রেস্তোরাঁ সেল থেকে ছাড়পত্র, নিবন্ধন এবং লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ ২০১৬ বিধি অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু মালিক তা না মেনে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ছাড়পত্র, নিবন্ধন এবং লাইসেন্সবিহীন কোনো আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় জেলা প্রশাসক হোটেল ও রেস্তোরাঁয় পলিথিন ব্যবহার নিষিদ্ধ, মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশনা দেন। হোটেল ও রেস্তোরাঁয় যেন রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান।

এছাড়া হোটেল ও রেস্তোরাঁকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, কর্মচারীদের ডাটাবেইজ তৈরি করা এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্সে তথ্য দেওয়ার নির্দেশনাও প্রদান করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...