সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, আটক ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের খুরুশকুলে হ্যান্ডকাপসহ ওয়ারেন্টভুক্ত সোহেল রাজ ওরফে সোহারেশ (৩২) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় সোহেল রাজের পিতা খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন মিনুসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও হ্যান্ডকাপের বিষয়ে পুলিশের বক্তব্য রহস্যজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে কক্সবাজার সদর থানার একদল পুলিশ খুরুশকুল ৪নং ওয়ার্ডের কাউওয়ার পাড়া এলাকায় মিনু মেম্বারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সোহেল রাজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার করার সাথে সাথে পরিবারের ৮ থেকে ১০জন সদস্যসহ এলাকাবাসীরা সোহেলকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করে।

এই ঘটনায় পুলিশ সোহেল রাজের পিতা স্থানীয় মেম্বার রিয়াজ উদ্দিন মিনু ও প্রতিবেশি শাহাব উদ্দিন নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। সোহেল রাজের বিরুদ্ধে ইয়াবা ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, আমি একটি মিটিংয়ে আছি এখন। তবে মিনু মেম্বারকে থানায় নিয়ে আসা হয়েছে। রাতে পুলিশের একটি টিম ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে গিয়েছিল খুরুশকুলে। এসময় একজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনিয়ে নিয়ে বা হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় হয়ত। তারপরও বিষয়টি আরো খবর নিয়ে দেখছি। কারণ আমি সকালে মিটিংয়ে আসার একটু আগে জেনেছি। এবিষয়ে বিস্তারিত বলতে পারলেন ওসি অপারেশন।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন নাছির উদ্দিন বলেন, এবিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...