সোমবার, ১০ আগস্ট ২০২৬

চকবাজারে দুই বোনকে এসিড নিক্ষেপ: খালাতো ভাই-বোনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকায় ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় তাদের আপন খালাতো ভাই-বোনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১ জুন) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক নার্গিন আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শারমিন ফারজানা সাকি ও ইফতেখার লতিফ সাদি। তারা আপন ভাই বোন। আসামি দুজন ভিকটিমের খালাতো বোন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসলী অ্যাডভোকেট তসলিম উদ্দিন।

তিনি বলেন, আপন দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় আপন দুই ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

তিনি বলেন, একই রায়ে আদালত শারমিন ফারজানা সাকিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইফতেখার লতিফ সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন। তিনি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। ন্যায় বিচার পেয়েছি।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকার ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ করেছিল তাদের খালাতো বোন শারমিন ফারজানা।

খালাতো বোনের সৌন্দর্য, নিজের আগে বিয়ে ঠিক হওয়া ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড মারে ফারজানা।

এ সময় ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নিজের মুখেও হালকা এসিড মেরেছিলো শারমিন। ঘটনার দিন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন বাদী হয়ে এসিড দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার ২১ দিন পরে ২৩ অক্টোবর রহস্য উন্মোচন করে। এরপর শারমিনকে এ মামলার গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১১ সালের ২৮ এপ্রিল চার্জশিট গ্রহণ করে বিচার শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...