সোমবার, ১০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে

চন্দ্রঘোনা ইউপি নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে প্রশাসনের সভা অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১ জুন) বিকেল ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচনে অংশগ্রহনকারী সকল চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং অফিসার এর আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান। এই সময় তিনি বলেন, ইভিএম পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্যতামূলক নির্বাচন করার জন্য আমরা বন্ধ পরিকর। সরকার ইভিএম পদ্ধতির মাধ্যমে ১০০% স্বচ্ছ নির্বাচন করার ব্যাপারে দৃঢ় সংকল্প। তাই কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে পার পাবেন না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার সভার শুরুতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) বিষয়ে একটি ভিডিও ক্লিপ্স এর মাধ্যমে প্রার্থীদের অবহিত করেন এবং সভায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সকলকে আশ্বাস প্রদান করেন। এই ছাড়া তিনি নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের সামনে তুলে ধরে আরোও বলেন, কেউ পেশী শক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করতে চাইলে সাথে সাথে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

সভায় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন বলেন, একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত আছে। নির্বাচনে কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।

এইসময় কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত থেকে বক্তব্য দেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা তাদের বক্তব্যে ইভিএম এবং নির্বাচনী আচরণ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রট মুনতাসির জাহান ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার সেই প্রশ্নের জবাব দেন।

প্রসঙ্গতঃ আগামী ১৫ জুন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ২১ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্ধীতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...