“বাল্যবিবাহ মুক্ত বান্দরবান গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে সুয়ালক ইউনিয়নের ৪,৬ ও ৭ নং ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
৩১শে মে (মঙ্গলবার) সকালে জেলাপ্রশাসক কনফারেন্স রুমে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরওয়ার,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন,মানুষের জন্য ফাউন্ডেশন এর ম্যানেজার মিজ সোমা দত্ত।
প্রোগ্রাম অফিসার মুমু রাখাইন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।
এছাড়াও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে আয়োজন এর ধারণাপত্র উপস্থাপন করেন বিএনকেএস এর প্রজেক্ট কোঅর্ডিনেটর উবানু মার্মা।মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিএনকেএস এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে বান্দরবান জেলা প্রশাসন,মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন।
